বুলগেরিয়ার উপকূলে ২টি জাহাজে ড্রোন হামলা, নিখোঁজ কয়েকজন নাবিক
আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলের কাছে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। হামলায় একটি জাহাজ ডুবে গেছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির সরকার।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় উদ্ধার অভিযানের প্রধান রুমেন নিকোলভকে উদ্ধৃত করে সরকারি রেডিও বিএনআর জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজটির কয়েকজন নাবিক নিখোঁজ রয়েছেন। অপর জাহাজটির নাবিকদের উদ্ধার করা হয়েছে।
এই হামলার ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে সরকার মঙ্গলবার একটি জরুরি বৈঠক ডেকেছে।